[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পিরোজপুরে । জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২৯ জন রোগী। এছাড়া ভর্তি আছে ৬৬ জন আজ পর্যন্ত। বিগত কয়েক দিন ধরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শুরুর দিকে তা কম থাকলেও।
গত মাসের ২৫ তারিখ থেকে পিরোজপুরের হাসপাতালে ভর্তি শুরু হয় ডেঙ্গু আক্রান্ত রোগীদের। তবে এ সংখ্যা বাড়তে থাকে এ মাসের প্রথম দিক থেকে। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ভর্তি হয়েছে ২৩৩ জন। তবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি হাসপাতালে।
পিরোজপুর জেলা হাসপাতাল আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন পরামর্শ দিয়েছেন, ‘ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে, হাসপাতালে এসে যথাযথভাবে চিকিৎসা নেওয়ার।’





























