পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ

শনিবার, জুলাই ৬, ২০১৯,৪:৪১ পূর্বাহ্ণ
0
48

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল । ১৯ বছর বয়সী তরুণ পাকিস্তানি পেসার আফ্রিদির বোলিং তোপেই হার মানতে হলো বাংলাদেশের। টাইগারদের এই হারে জয় নিয়ে ফেরার স্বপ্নের এখানেই সমাপ্তি হলো। তবে বড় জয়েও পাকিস্তানেরও বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়নি । 

৭ রানের মধ্যে বাংলাদেশকে অলআউট করতে পারলেই কেবল তা সম্ভব হতো। ফলে ৮ ম্যাচে নিউজিল্যান্ডের সমান ৯ পয়েন্ট নিয়েও নেট রান রেটের ব্যবধানে  পাকিস্তান বাদ।

এর আগে গত মঙ্গলবার ভারতের কাছে হেরে টাইগারদের শেষ হয়ে যায় সেমির স্বপ্ন । সেমির স্বপ্ন ভঙ্গ হওয়ার পর আশা ছিল পাকিস্তানের বিপক্ষে জিতে অন্তত বিশ্বকাপের সমাপ্তিটা ইতিবাচকভাবে করা।

মাশরাফি বিন মর্তুজার দল আজ ঐতিহাসিক লর্ডসে পাকিস্তানের কাছে যেন পাত্তাই পেল না । বিশ্বকাপের শেষটা মনের মতো করতে পারল না। হতাশাজনক বোলিং-ফিল্ডিংয়ের পর ব্যাটিংটাও আশানুরূপ না হওয়ায়, শেষ ম্যাচের ফলটাও এসেছে নেতিবাচক।

শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩১৫ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন ওপেনার ইমাম-উল-হক। ৯৬ রান করেন বাবর আজম। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

টার্গেট তাড়া করতে নেমে সময়ের ব্যবধানে বাংলাদেশ উইকেট হারায় । ৭৮ রানে ৩ উইকেট পতনের পর দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন সাকিব আল হাসান ও লিটন দাস। চতুর্থ উইকেটে তারা ৫৮ রানের জুটি গড়েন। এরপর ২২ রানের ব্যবধানে নেই লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট। ৭৭ বলে ছয়টি বাউন্ডারিতে ৬৪ রান করে ফেরেন সাকিব। ৪০ বলে ৩২ রানে আউট হন লিটন।

সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৪৩ রান যোগ করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর আবারও ব্যাটিং বিপর্যয়। মাত্র ১ রানের ব্যবধানে নেই মোসাদ্দেক, সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট। ১৯৮ রানে ৮ ব্যাটসম্যানের বিদায়ের পর ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দলের পরাজয়ের ব্যবধান কমাতে চেষ্টা করেন মাশরাফি বিন মুর্তজা। তার ১৫ রানে শেষ পর্যন্ত ৪৪.১ ওভারে ২২১ রান তুলতে সক্ষম

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে