পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিক্রয়ে সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০,১০:১৩ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র ন্যায্য মূল্যের তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ সারা দেশে ৪০০টি স্থাপনায় বিক্রয় করা হচ্ছে। প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টিসিবির’র এ সকল পণ্য বিক্রয় ও তদারকির সাথে সংশ্লিষ্ট এবং ক্রেতা সাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

          ঢাকা শহরের ৯০টি স্থানে, চট্টগ্রামে ৩০টি স্থানসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োজিত ডিলারদের মাধ্যমে টিসিবি’র পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় জোরদার করা হয়েছে।

          টিসিবি’র পণ্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশন এলাকায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণের সমন্বয়ে ৮ টি ভ্রাম্যমাণ মনিটরিং টিম কাজ করে যাচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ সকল পণ্য দেশের সাধারণ মানুষের কাছে বিক্রয়ের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

          টিসিবির’র পণ্য বিক্রয় নিয়ে যে কোনো অনিয়ম করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। টিসিবি’র ন্যায্য মূল্যেও পণ্য বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এরপরও এ ধরনের অনিয়মের সাথে কেউ জড়িত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য টিসিবি-কে নির্দেশ প্রদান করেছেন বাণিজ্যমন্ত্রী।

          বিগত ৭ এপ্রিল এ বিষয়ে টিসিবি থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। দেশের বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‌্যাব ও পুলিশ প্রশাসনকে সংঘটিত অনিয়মের যে কোনো অভিযোগ সুপারিশসহ টিসিবি’র প্রধান কার্যালয়ে প্রেরণের অনুরোধ করা হয়েছে। এ ছাড়া দেশের প্রচার মাধ্যমে কোনো অনিয়ম প্রকাশিত হলে সংশ্লিষ্ট ডিলার ও ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে