[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) থেকে ১৪ দিনের ছুটি শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে । আগামী ১৯ আগস্ট শেষ হবে এ ছুটি ।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬ আগস্ট থেকে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম । যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে ১৬ আগস্ট থেকে।আর ২০ আগস্ট থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে ।এদিকে হল প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হলগুলো খোলা রাখার। আগামী ১৭ আগস্ট খোলা হবে হলগুলো।


























