নৌকাডুবিতে ইতালির সিসিলি উপকূলে ৯ জনের মৃত্যু

মঙ্গলবার, অক্টোবর ৮, ২০১৯,৭:৪৩ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইতালির সিসিলি উপকূলে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে শরণার্থীবাহী নৌকাডুবে। এ ঘটনায় অন্তত ২২ জনকে উদ্ধার করা হয়েছে ।

কোস্টগার্ড জানায়, রোববার রাতে ৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে বলে সতর্কতা পাওয়ার পরপরই অভিযান শুরু করা হয়। যাত্রীরা সবাই তিউনিশিয়া ও পশ্চিম আফ্রিকার শরণার্থী। তারা তিউিনশিয়া থেকে যাত্রা শুরু করে ইউরোপে ঢোকার চেষ্টা করছিল।

এদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, শুধু চলতি বছরই এক হাজারের বেশি মানুষ ইউরোপে পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে মারা গেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে