নূর আহমেদের মতো শ্রমিক রাজনীতিক কাঙ্খিত অর্থনৈতিক মুক্তির প্রেরণা

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০১৯,১০:০০ পূর্বাহ্ণ
0
105
????????????????????????????????????

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ এর ২৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণানুষ্ঠানে বক্তাগণ বলেন, শ্রমিক রাজনীতির নির্লোভ ব্যক্তিত্ব প্রয়াত নুর আহমেদ পতেঙ্গা, হালিশহর, ষ্টিলমীল,কুমিরা,বারবকুন্ড ও সীতাকুন্ড এলাকায় দু:সময়ে শ্রমজীবি জনতার বিজয় পতাকা উড়িয়েছিলেন এবং তিনি আমৃত্ব নীতিচ্যুত হননি।

জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর আজ বৃহষ্পতিবার সকালে ফৌজদারহাটস্থ তুলাতলী তাঁর গ্রামের বাড়ীতে লালখান মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগণ এ কথা বলেন।

বক্তাগণ বলেন, শ্রমিকনেতা নুর আহমেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছের লোক ছিলেন। কঠিন দু:সময়েও রাজনৈতিক পরিচয় বদল করেন নি। তাই তাঁর কাছে আমাদের শিক্ষনীয় অনেক কিছু আছে। এই শিক্ষা গ্রহণ করতে পারলে শ্রমিক রাজনীতি পরিশুদ্ধ হবে। বক্তাগণ আরো বলেন শ্রমিকলীগ বঙ্গবন্ধুর অর্থনৈতি মুক্তির মঞ্চ। এই মঞ্চের একজন নিবেদিত সৈনিক হিসেবে প্রয়াত শ্রমিক নেতা নুর আহমেদ আমৃত্য নিবেদিত ছিলেন। এখন ারা শ্রমিকলীগের সাথে সম্পৃক্ত তাদেরকে নুর আহমেদ ভাইয়ের পথ অনুসরণ করতে হবে।

জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ দোকান মালিক কর্মচারী ফেডারশনের সভাপতি মো. আলমগীরের সঞ্চালনায়ে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটিয়ারী মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা কমান্ডের আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা বশির মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা সাবের আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মো. মুছা, বীরমুক্তিযোদ্ধা সেকান্দর, বীরমুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর, নং তুলাতলী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারান সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ফেরদৌস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি মো. খোরশেদ আলম, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নুর আহমেদের সন্তান সাবেক ছাত্রনেতা এম এ মান্নান শিমুল। সম্মিলিত হকার্স ফেডারশনের সভাপতি মিরন হোসেন মিলন, তামাকুন্ড লেইন দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বখতেয়ার প্রমূখ।

বীরমুক্তিযোদ্ধা শ্রমিকনেতা মরহুম নুর আহমদের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর কবরের পাশে খতমে কোরআন, দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন তুলাতলী লালখান মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. নুর নবী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে