[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগুন নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরান ঢাকা লালবাগের একটি প্লাস্টিক কারখানার। প্রায় আড়াই ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও স্থানীয়রা। এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। ইসলামবাগ এলাকার পোস্তার ঢালের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় বুধবার রাত পৌনে ১১টার দিকে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন লাগার পরপরই। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি ওই কারখানায়। স্থানীয়রা বলছেন, কারখানায় তেমন শ্রমিক ছিলেন না ঈদের ছুটি থাকায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ‘লালবাগ পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকায় একটি পলিথিন ও প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। তিনি আরো জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ভবনটির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছে কিনা, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।




























