নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে রাবি শিক্ষক জাহিদুর বরখাস্ত

রবিবার, জুন ২৮, ২০২০,৭:২২ পূর্বাহ্ণ
0
12

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গ্রেপ্তার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে।

গতকাল শনিবার তাকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সকালে রাবি উপাচার্য প্রফেসর ড. এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গত ১৮ জুন থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর আইন অনুযায়ীই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৭ জুন মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে