নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯,৫:৩৫ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিপ্লব (৩১) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার (১৫ জুলাই) রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারি এলাকার সুলতান মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশের দাবি, নিহত যুবক একজন মাদক ব্যবসায়ী। তিনি শীর্ষ মাদক কারবারিদের তালিকাভুক্ত। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান বন্দুক উদ্ধার করা হয়েছে এবং বিপ্লবের বিরুদ্ধে শুধু ফতুল্লায়ই ১৪টি মাদকের মামলা রয়েছে বলে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে