নাটোরে ১টি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইশ’ পিস ইয়াবা সহ আটক ১

শনিবার, জুন ২২, ২০১৯,১১:১৮ পূর্বাহ্ণ
0
64

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম পাঁচ পীড়তলা মোড় থেকে মাসুদ রানা রাঙ্গাকে (৩০) আটক করেছে পুলিশ। এসময় ১টি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইশ’ পিস ইয়াবা এবং ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। রাঙ্গা কৈগ্রামের আব্দুল খালেকের পুত্র। 

গ্রেফতারকৃত রাঙ্গার বিরুদ্ধে সিংড়া থানায় হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে একাধিক মামলা রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরেই পলাতক ছিল। মাঝে মাঝে এলাকায় এসে বিভিন্ন অপকর্ম চালাতো। 

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জামিল আকতারের নির্দেশে শুক্রবার রাতে কৈগ্রাম পাঁচপীর তলা মোড়ে একটি দোকানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুস সালামসহ কয়েকজন আসামি পালিয়ে যায়। তবে পুলিশের হাতে ধৃত হন মাসুদ রানা রাঙ্গা। তাঁর স্বীকারোক্তিতে মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দেশী অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে