নাগেশ্বরীতে ৭ বছরের শিশু ধর্ষিত ; ধর্ষক হবি আটক

বুধবার, জানুয়ারি ২৯, ২০২০,৯:৪৪ পূর্বাহ্ণ
0
45

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম জেলার কচাকাটায় ৭ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের বেরুবাড়ি গ্রামে। পুলিশ ও ধর্ষনের শিকার মেয়েটির পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল ২৮ জানুয়ারি বিকালে শিশুটি পাশের বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এ সময় ওই বাড়ির মালিক ৬০ বছরের হবিবর রহমান মেয়েটিকে টাকা দেয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে মা এবং দাদীকে জানায়। এসময় মেয়েটি রক্ত ক্ষরণে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান।

শিশুটির দাদা নুর হোসেন শেখ কচাকাটা থানায় মামলা দ্বায়ের করলে অভিযুক্ত ধর্ষক হবিবর রহমান হবিকে গ্রেপ্তার করে কচাকাটা থানা পুলিশ।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার আল আমিন মাসুদ জানান, শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর-রশিদ জানান, আজ বুধবার হাবিবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে