[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নওগাঁর মান্দায় পুলিশ উদ্ধার করেছে রুবেল হোসেন (২৫) নামে এক যুবকের লাশ ।লাশটি উদ্ধার করা হয় শনিবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি জঙ্গল থেকে। উপজেলার নুরুল্লাহবাদ ইউনিয়নের রামনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে নিহত রুবেল ।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, স্থানীয়রা দুপুরে নিহতের লাশ জঙ্গলের মধ্যে দেখতে পেয়ে খবর দেয় থানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিহতের লাশ ।
তিনি আরো বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে নওগাঁ সদর হাসপাতাল মর্গে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর । এ ঘটনায় থানায় প্রস্তুতি চলছে মামলা দায়েরের ।





























