নওগাঁয় তিন দিনব্যাপী মানবাধিকার নাট্য উৎসব

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯,৬:০৫ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শুভ শক্তির সৃষ্টি আর অশুভ শক্তির বিনাস হোক- এ প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী মানবাধিকার নাট্য উৎসব। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারে নাটক ও নৃত্যের মাধ্যমে সাম্প্রতিক ঘটে যাওয়া মানবাধিকার লংঘনের ঘটনাগুলো ফুটিয়ে তোলা হয়।

সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে আবরার, নুসরাতসহ ঘটে যাওয়া নানা অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য শিল্পীদের আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান সংস্কৃতিকর্মীরা। এর আগে বিকেলে নাট্য উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। সংকীর্ণতা আর ধর্মান্ধতার বেড়াজাল থেকে নতুন প্রজন্মকে বের করে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে এ আয়োজন বলে জানান আয়োজকরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে