ধর্ষণের শিকার হয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী

রবিবার, নভেম্বর ৩, ২০১৯,৮:৩২ পূর্বাহ্ণ
0
74

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রংপুরের বদরগঞ্জে হতদরিদ্র পরিবারের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে এখন চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এমন সর্বনাশের খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই ছাত্রীর পরিবার। আজ রবিবার (৩ নভেম্বর) এ ঘটনায় বদরগঞ্জ থানায় ধর্ষণ মামলা হলে অভিযুক্ত আবু রায়হান লাবুকে (৪০) আটকের পর রংপুর জেলহাজতে পাঠানো হয়। ঘটনাটি ঘটে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাদাইখামার এলাকায়। মেয়েটি বাড়ির পাশে একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। 

ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, একই এলাকার প্রতিবেশী মুদি ব্যবসায়ী আবু রায়হান লাবুর কাছে জিনিসপত্র কিনতে দোকানে যেত মেয়েটি। এর মধ্যে সবার অগোচরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে রাখা টিভিতে অশ্লীল ভিডিও দেখাত মেয়েটিকে। একপর্যায়ে নানা প্রলোভনের ফাঁদে ফেলে প্রায় চার মাস আগে অভিযুক্ত আবু রায়হান মেয়েটিকে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারের কাউকে না জানাতে প্রাণনাশের ভয়-ভীতি দেখায় সে। এর মধ্যে মেয়েটি শারীরিক পরিবর্তন ঘটে। গত এক সপ্তাহ আগে মেয়েটির পেট ব্যথা শুরু হয়। পরিবারের সন্দেহ পেটে টিউমার হয়েছে। এ কারণে গত শনিবার (২ নভেম্বর) মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুরের একটি প্রাইভেট হাসপাতালে তাকে নেওয়া হয়। 

সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে ধরা পড়ে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা। ওই দিন সন্ধ্যায় কৌশলে অভিযুক্ত আবু রায়হানকে হাসপাতালে ডেকে নেওয়া হয়। পরে মেয়েটির স্বজনরা তাকে বদরগঞ্জ থানা পুলিশের হাতে ধরিয়ে দেয়। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে আবু রায়হানের নামে ধর্ষণের মামলা দেন। আবু রায়হানের স্ত্রী দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। মেয়ে দুটির এর মধ্যে বিয়ে হয়েছে। 

থানাহাজতে আবু রায়হান দায় স্বীকার করে বলেন, এমন জঘন্য কাজ করা ঠিক হয়নি। তবে আমার সঙ্গে বিয়ে দিতে চাইলে আমি রাজি আছি। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পাশাপাশি মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে