ধর্ষণের অভিযোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বরখাস্ত

শনিবার, জুলাই ৬, ২০১৯,৭:৩৮ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সংস্কৃতি মন্ত্রণালয়ের এক উপসচিব ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কলেজছাত্রীকে টানা এক বছর ধরে ধর্ষণ করে আসছিলেন । এ ঘটনায় করা মামলার চার্জশিট হওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয় রেজাউল  করিম রতন নামে ওই উপসচিবকে । অভিযোগ পাওয়া যায় জামিন অযোগ্য মামলায় জামিন পেয়েই তিনি ওই কলেজছাত্রীকে হত্যার হুমকি দেন । জানা গেছে এরপর ধর্ষণের শিকার কলেজছাত্রীর ওপর বারবার হামলা হওয়ায় একটি হত্যাচেষ্টা মামলাও হয়েছে । জানা যায়, ২০১৭ সালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষক থাকাবস্থায় রেজাউল করিম রতন সেখানকার এক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। এরপর তাকে ধর্ষণ করে সেই চিত্র ধারণ করে রাখেন মোবাইলে । এরপর থেকে সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে টানা এক বছর ধর্ষণ করে আসছিলেন । তবে তিনি ২০১৮ সালে ক্যাডার পরিবর্তন করে পদোন্নতি পেয়ে উপসচিব হন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের । মামলার চার্জশিট হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে । পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার এ ঘটনার প্রাথমিক সত্যতাও খুঁজে পায় ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে