দ্বিতীয় দফায় দলে পরিবর্তন এনেছে বসুন্ধরা কিংস

সোমবার, অক্টোবর ৭, ২০১৯,৫:৫৯ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দ্বিতীয় দফায় দলবদল করেছে বসুন্ধরা কিংস। চমক উপহার দিয়ে জাতীয় দলের তরুণ তুর্কি রবিউল হাসানকে এবার তারা দলে ভিড়িয়েছে। এছাড়াও আবাহনীর ঘর ভেঙ্গে তারা ডিফেন্ডার তপু বর্মন ও আতিকুর রহমান ফাহাদকেও দলে টেনেছে। ক্লাব কর্তৃপক্ষ বলছে গেল বারের তুলনায় এবার বসুন্ধরা কিংস আরো ভারসাম্যপূর্ণ দল হবে। আর ফুটবলাররা মুখিয়ে আস্থার প্রতিদান দিতে।

বসুন্ধরা কিংস মানেই যেন পুরো পেশাদারিত্বের ছোঁয়া। ঢাকাই ক্লাব ফুটবলে অন্যরা যখন দল বদল করছে চুপিসারে। তখন কিংসদের সে আনুষ্ঠানিকতা আড়ম্বর পরিবেশে। গণমাধ্যমের উপস্থিতি, সঙ্গে বড় কর্তাদের নিয়ে নিয়ে নিউ সাইনিংদের পরিচয় করিয়েছে দেয়া। এ যে পুরো ইউরোপের সংস্কৃতি।

দ্বিতীয় দিনের দলবদলে বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় নাম রবিউল হাসান। জাতীয় দলের তরুণ তুর্কিকে তারা নিয়ে এসেছে আরামবাগ ক্রীড়া সংঘ থেকে। এছাড়াও ভেঙ্গেছে ঢাকাই জায়ান্ট আবাহনীর ঘর। নিয়ে এসেছে তপু বর্মন ও আতিকুর রহমান ফাহাদকে।

বসুন্ধরা কিংসের ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ বলেন, এখানে চ্যালেঞ্জ নিতে এসেছি।  এ দলটি লিগ চ্যাম্পিয়ন ছিলো, স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন। ফেডারেশন কাপ মিস হয়েছে, আশা করি, এবার আমরা জিততে পারবো।

প্রথমবার অংশ নিয়েই প্রিমিয়ার লিগ জেতা বসুন্ধরা কিংস, এবার এগুচ্ছে আরো বড় পরিকল্পনা নিয়ে। লিগ টাইটেলসহ নতুন মৌসুমে ট্রেবল জয়ের সংকল্প তাদের। এছাড়াও তাদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে এএফসি কাপ।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, আমরা যাদেরকে টার্গেট করেছি, এখন পর্যন্ত দলে নিতে সমর্থ হয়েছি। আশা করি আরো কিছু প্লেয়ার যোগ হবে। আমরা এএফসি ক্লাবের দিকে লক্ষ্য রেখে দল গঠন করতেছি।


এর আগে প্রথম দিনের দল বদলে বসুন্ধরা সাইন করায় মাহবুবুর রহমান সুফল, আনিসুর রহমান জিরো ও ইয়াসিন খানকে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে