দেশে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন : আইইডিসিআর

শুক্রবার, মার্চ ২৭, ২০২০,১০:১৩ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে দুই চিকিৎসকসহ দেশে আরও ৪ জনের দেহে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮ জনে এ নিয়ে। মৃত্যুর সংখ্যা না বাড়লেও শুক্রবার সকালে অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে  আইইডিসিআরের মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সেবা দেয়া ছাড়াও কমিউনিটি থেকে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। দেশে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে আজ আবারও জানান তিনি।

শুক্রবার (২৭ মার্চ) সকালের ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনার মধ্যে ৪ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যার দুজন চিকিৎসক। অন্য দুজনের পেশাগত পরিচয় প্রকাশ করা হয়নি ব্রিফিংয়ে। তবে জানানো হয়, ৪ জনের মধ্যে দুজন ঢাকার এবং বাকি দুজন ঢাকার বাইরে। যাদের ৩ জন নারী ও একজন পুরুষ।

আইইডিসিআর পরিচালক বর্তমান পরিস্থিতিকে আবারো সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হিসেবে বর্ণনা করেন। দেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আর, আক্রান্ত ৪৮ জনের অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছে আইইউিসিআর।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে