দেশে করোনায় মোট ২৫০ জনের মৃত্যু, আক্রান্ত ১৬,৬৬০

মঙ্গলবার, মে ১২, ২০২০,৮:৫১ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। করোনা সংক্রমণে এখন পর্যন্ত দেশে মোট ২৫০ জনের মৃত্যু ঘটল।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৬,৬৬০ জন। 

আজ মঙ্গলবার (১২ মে) এ তথ্য জানানো হয় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৩৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬,৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ৯৬৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৬,৬৬০। 

গত ২৪ ঘণ্টায় নতুন মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং বাকি ৪ জন নারী। 

এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩,১৪৭ জন। 

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে