[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের (কভিড-১৯) টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন। আজ বুধবার বেলা চারটার দিকে প্রধানমন্ত্রী এ কর্মসূচি উদ্বোধন করেন।
এর আগেই করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন করার পর দেশে প্রথম ভ্যাকসিন নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
গণবভন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।


























