[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৬৯ হাজার ৭৮৫ জন। এ যাবত ৫৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগে আক্রান্ত ভর্তিকৃত রোগী আছেন ৩ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৮২০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তথ্যসূত্র: পিআইডি





























