[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নির্দেশিকা মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
রবিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম পালনের পর আগামীকাল ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। কিন্তু এমন এক সময় আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করছি যখন কভিড-১৯ বা করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে দেশবাসী অসহায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সরকার সফলভাবে কভিড-১৯ মোকাবেলা করে চলেছে।
সরকার এরই মধ্যে ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।


























