দুই বাসের যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় একটি বাসের হেলপার নিহত

সোমবার, জুলাই ১, ২০১৯,১১:১২ পূর্বাহ্ণ
0
119

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় নেমে ওভারটেক করতে গিয়ে এক বাসের ধাক্কায় অপর একটি বাসের হেলপার নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁন্দগাও থানাধীন কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। নিহত বাস হেলপার মো. ইউসুফ (৩৫) লক্ষীপুর জেলার সদর উপজেলার টুমচর এলাকার আব্দুল লতিফের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আবুল বাশার বলেন, আগে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে বামপাশ হয়ে ওভারটেক করতে গিয়ে কালুরঘাট থেকে কোতোয়ালী রুটে চলাচল করা ১ নম্বর বাসের ধাক্কায় একই রুটের অপর একটি বাসের হেলপার নিহত হয়েছে। বাস দুইটি শনাক্ত করে চালকদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে