তুরস্কে ২ শতাধিক তুর্কি সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বুধবার, জুলাই ১০, ২০১৯,৬:৩২ পূর্বাহ্ণ
0
44

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ রয়েছে ।  দুই শতাধিক সেনার বিরুদ্ধে এই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই পরোয়ানা জারি করা হয় গতকাল মঙ্গলবার । 

তুরস্কের সরকারি কৌঁসুলিরা জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ইস্তাম্বুলে চাকরিরত ১৭৬ সেনার বিরুদ্ধে । এর মধ্যে কয়েকজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেন রয়েছেন।

তারা জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ইজমিরে চাকরিরত ২০ সেনা ও সাবেক পাঁচ সেনার বিরুদ্ধে । পাশাপাশি ইজমিরের ১০ বেসামরিক ব্যক্তির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অভিযোগ, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রয়েছে এসব সেনার । 

এদিকে, তুরস্কের ২০টি প্রদেশে অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে এ পর্যন্ত আটজনকে । 

প্রসঙ্গত,  ২০১৫ সালের জুলাই মাসের তুরস্কে সেনারা অভ্যুত্থান প্রচেষ্টায় চালায়। সে সময় ২৫১ জন নিহত ও আহত হয়েছিলেন দুই হাজারের বেশি মানুষ । 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে