তদন্ত কমিটির রিপোর্ট অনুমোদন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে : সুজন

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২০,১১:২১ অপরাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন নাসিরাবাদ শপিং কমপ্লেক্স আলো-বাতাস চলাচল, পার্কিং প্লেস ও অভ্যন্তরীন প্রশস্থ চলাচল ব্যবস্থাসহ আগের মতন ক্রেতা-বিক্রেতা বান্ধব পরিবেশ বজায় রাখার জন্য সংস্কার ও উন্নয়ন কাজের নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।

কয়েকজন দোকানদারের আপত্তির প্রেক্ষিতে তিনি বিষয়গুলো খতিয়ে দেখতে সিডিএ, চুয়েট, সিটি কর্পোরেশনও নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীর সমন্বয়ে একটা টিম গঠন করে নির্মাণকাজের কোন ত্রুটি আছে কিনা কিংবা বিদ্যমান ভবনের সম্প্রসারণের ফলে পরবর্তীতে রানা প্লাজার মত কোন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দ্রুত এ বিষয়গুলো যাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য চসিক প্রধান রাজস্ব কর্মকর্তাকে নির্দেশ দেন। নীচতলায় বিদ্যমান মার্কেটের দোকান মালিকগণ মালামাল রেখে চলাচলের পথ সংকুচিত রাখার বিষয়ে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতা নিয়ে সবাইকে জরিমানা করার এবং প্রয়োজনে ট্রেড লাইসেন্স বাতিলের জন্য প্রধান রাজস্ব কর্মকর্তাকে নির্দেশনা দেন।

তিনি আজ সকালে টাইগারপাসস্থ চসিক নগরভবনে চিটাগাং শপিং কমপ্লেক্স ঠিকাদারী প্রতিষ্ঠান শামীম কর্পোরেশনের স্বত্তাধিকারী ও সাইটে নিয়োজিত ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠকে এ নির্দেশনা দেন। প্রশাসক নির্মাণ কাজের সময় শপিং কমপ্লেক্স এর কিছু অংশ টিন দিয়ে ঘেরাও রাখার বিষয়ে আপত্তি জানিয়ে তা উম্মুক্ত করে দিয়ে মানুষ যাতে সহজে সব কর্মকা- দেখতে পারেন সে বিষয়েও নির্মাণ প্রতিষ্ঠান এর কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি আরো জানান এই কমপ্লেক্সের ধারণ ক্ষমতা অনুযায়ী ফ্লোর বাড়াতে-কমাতে হবে। কমপ্লেক্স সম্প্রসারণ এর সার্বিক বিষয় পর্যালোচনার জন্য গঠিতব্য কমিটির রিপোর্ট উপস্থাপন ও অনুমোদন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে মর্মে তিনি শামীম কর্পোরেশন এর সত্ত্বাধিকারীকে জানিয়ে দেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে