[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি. ও সংবাপত্র সেবী সমবায় সমিতি লি. এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি—–রাজেউন)।
আজ বুধবার ভোরে তিনি মারা যান ঢাকার নিউরোলোজি হাসপাতালে (আগারগাঁও) ব্রেন স্ট্রোক করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মোস্তাফা কামালের মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি নুর নবী খান ও সমিতির সকল পরিচালক, সকল কর্মকর্তা-কর্মচারীরা, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সমিতির পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য মাগফেরাত কামনা করেন।


























