[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের হামলার ঘটনায় সাংবাদিকসহ অন্তত সাত জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় মারধর করা হয় দুই সাংবাদিককে। এ ঘটনা ঘটে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও টিএসসিতে। জানা গেছে আহতদের মধ্যে ছাত্রদলের পাঁচ কর্মী রয়েছেন।
আহতদের একজন স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আনিসুর রহমান। তাঁকে ছাত্রলীগের সদস্যরা মারধর করে বলে জানা গেছে। সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

























