[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিতর্কের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্থগিতের নোটিশ দিয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে অসামঞ্জস্য ও ভুল ফল প্রকাশের অভিযোগ উঠেছে। এজন্য ফলাফল বাতিল করে পুনরায় খাতা মূল্যায়নের দাবি জানিয়েছে অনেক পরীক্ষার্থী ও তাদের অভিভাবক। এর প্রেক্ষিতে ঢাবি প্রশাসন ফলাফল স্থগিত করে।


























