ঢাকায় ফ্লাইট কার্যক্রম বন্ধ করল এমিরেটস

রবিবার, মার্চ ২২, ২০২০,৫:৫৬ অপরাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত হচ্ছে করোনার বিস্তার ঠেকাতে। গত শনিবার রাত ১২টা থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে আকাশ যোগাযোগ স্থগিত করেছে। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটেও যাত্রী নেই। এ অবস্থায় ফ্লাইট কার্যক্রম বন্ধ করল এমিরেটস আগামী ৩১ মার্চ পর্যন্ত।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস বাংলাদেশ কার্যালয় জানায়, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আলোকে এমিরেটস ২২-৩১ মার্চ পর্যন্ত দৈনিক তিনটি যাত্রীবাহী ফ্লাইট স্থগিত রাখবে। আমাদের সংকট ব্যবস্থাপনা কেন্দ্র সার্বিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছে। 

আর্থিক তথ্যের জন্য গ্রাহকদের www.emirates.com/bd/english/help/travel-update/#3515 এই ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানিয়েছে এমিরেটস।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে