[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বহুল আলোচিত বরগুনায় প্রকাশ্য হামলায় নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ঢাকায় এসেছেন। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে মোজাম্মেল হোসেন কিশোরকে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার কক্ষে যান মিন্নি।
মোজাম্মেল হোসেন কিশোর জানান, মিন্নি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডআই খান পান্নার কক্ষে এসেছি মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে।
মিন্নির আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনি লড়াই চালিয়ে যেতে আইনি পরামর্শের জন্যই মূলত মিন্নিকে ঢাকায় এনেছেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর।





























