টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেয়ার এখনই উপযুক্ত সময়: সাঙ্গাকারা

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯,১০:০০ পূর্বাহ্ণ
0
45

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেয়ার এখনই উপযুক্ত সময়, এমন মন্তব্য করেছেন এমসিসির নতুন চেয়ারম্যান কুমার সাঙ্গাকারা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের মতো টেস্টকেও আরও লাভজনক করা সম্ভব বলেও মনে করেন এই লঙ্কান কিংবদন্তী। এছাড়া ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে ইংল্যান্ডের জনগণের অংশগ্রহণ আরও বাড়ানো উচিত বলে মনে করেন সাঙ্গাকারা।

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান কুমার সাঙ্গাকারা বলেন, দেখুন, বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় চার মাসের মতো হয়ে গেছে, কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এতদিন সময় নিতে পারেননা আপনি। টেস্ট ক্রিকেটকে আরও বাণিজ্যিক করে তোলা যায়। বিশ্বকাপে বাংলাদেশ -পাকিস্তান ম্যাচের সময় আমি এখানে ছিলাম, দর্শকরা প্রচণ্ড আগ্রহ নিয়ে খেলা উপভোগ করছিল। এটি ধরে রাখতে হবে, ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে হলে সবার মাঝে এটিকে ছড়িয়ে দিতে হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে