টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২০,১০:৩৪ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শোভন কর্ম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির (Decent work and Economic Growth) মতো এসডিজি লক্ষ্য অর্জনে সরকার উন্নত দেশগুলোর আদলে বাংলাদেশেও শিক্ষকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

বিশ্ব শিক্ষক দিবস ২০২০ উপলক্ষে গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত “বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন এবং মুজিব জন্মশতবর্ষে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনের আলোকে মুজিব জন্মশতবর্ষে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান। মন্ত্রী এ সময় এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিকে যৌক্তিক উল্লেখ করেন। শিক্ষক সমাজের এ দাবি সময় মতো জাতীয় সংসদে তুলে ধরা হবে বলে তিনি শিক্ষক-কর্মচারী নেতাদের আশ্বস্ত করেন।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মোঃ সাইদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম ফারুক, সংসদ সদস্য হাবিবা রহমান খান, ফোরামের যুগ্ম মহাসচিব উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, মোঃ আবদুল জব্বার, জি এম শাওন এবং সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে