টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত

বুধবার, জুলাই ৩১, ২০১৯,৫:১৪ পূর্বাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত  বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মো. ইব্রাহিম নামের এক ব্যক্তি । এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়ার কুড়াবুজ্জা পাড়ার নৌঘাট এলাকায়।উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা নিহত ইব্রাহিম । বিজিবির দাবি, মাদক ব্যবসায়ী ছিলেন নিহত ইব্রাহিম । ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি দেশি বন্দুক, দুটি তাজা কার্তুজ, দুটি ধারালো কিরিচ এবং নিবন্ধনবিহীন একটি অটোরিকশা জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়েছে বিজিবির পক্ষ থেকে।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের ভাষ্যমতে, গতকাল রাতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টেকনাফের দিকে আসছিল তিন-চারজন যাত্রীসহ । বিজিবির কুড়েরমুখ তল্লাশিচৌকিতে টহলরত দল অটোরিকশাটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত না মেনে  চেষ্টা করেন পালানোর। বিষয়টি দুই কিলোমিটার দূরে থাকা বিজিবির আরেক টহল দলকে জানানো হলে তারা শক্ত অবস্থান নেয় মেরিন ড্রাইভ সড়কের ওপর । ওই সময় বিজিবিকে লক্ষ্য করে অটোরিকশা থেকে গুলি চালানো হলে আহত হন বিজিবির দুই সদস্য । বিজিবিও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে আহত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক । পরে সম্পর্কে জানা যায় নিহত ব্যক্তির পরিচয় ।বিজিবির এই কর্মকর্তা জানিয়েছেন নিহত ইব্রাহিমের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে । 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে