টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড

মঙ্গলবার, জুন ২৫, ২০১৯,৯:৩৯ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশ্বকাপের ৩২তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চলতি আসরের অন্যতম সেরা দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু ম্যাচটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নেমেছ স্বাগতিক ইংল্যান্ড। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে ইংলিশদের অবস্থান। তাই সেমিফেইনালে খেলতে হলে নিজেদের অবস্থান ধরে রাখতে জিতেই হবে তাদের। তবে ইনজুরির কারণে পুরোপুরি ফিট না হওয়ায় অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না ওপেনার জেসন রয়ের।অন্যদিকে প্রথম থেকেই ছন্দে রয়েছে অজি ব্যাটসম্যানরা। অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ রান পাহাড় গড়ার জন্য যথেষ্ট। অন্যদিকে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স রয়েছেন পেস অ্যাটাকে। ফলে জোফরা আর্চার, ক্রিস ওকসদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারও।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে