ঝিনাইদহে ৮০ লাখ টাকার হেরোইন উদ্ধার

বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০১৯,৬:৪৯ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন পুরাতন কোলা গ্রামে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) টাস্কফোর্স অভিযানে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। বিজিবি জানিয়েছেন আসামি পলাতক রয়েছে।

খালিশপুর ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও খালিশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের নির্দেশনায় মহেশপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চলে। এ সময় ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ মহেশপুর উপজেলাধীন পুরাতনকোলা গ্রামের মৃত আইয়ুব নবীর ছেলে লুৎফর রহমান (৪৮) এর বাড়ি তল্লাশি করে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

বিজিবি জানিয়েছেন উদ্ধারকৃত হেরোইনের মুল্য প্রায় ৮০ লাখ টাকা। আসামি লুৎফর রহমান পলাতক রয়েছে। মহেশপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার সদর এবং জীবননগর উপজেলার বিজিবি ক্যাম্প নিয়ে গঠিত খালিশপুর ব্যাটালিয়ন এলাকায় মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে