[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৬ জন আক্রান্ত হয়েছে।
আক্রান্তরা হলেন ঝালকাঠি রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের আল মামুন(২৬), পুটিয়া খালী গ্রামের মোঃ মোশাররফ(৩২), তারা বুনিয়া গ্রামের এমডি নজরুল(১২) রাজাপুরের ইউসুফ আলী(৫৬) ও তাওহিদ(১২) এবং নলছিটির গোরন্ডা গ্রামের কহিনুর(৫৬) ।
এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১২৫ জন, নলছিটি উপজেলায় ৯৬ জন, রাজাপুর উপজেলায় ১০০ জন, ও কাঠালিয়া উপজেলায় ৩৮ জন।
ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২০৮১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৮২৫ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৩৫৯ জনের রিপোর্ট পজেটিভ ও ১৫২৫ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে এবং সুস্থ হয়েছেন ১৮২, মৃত্যু ১২জন ।
জেলায় এ ‘পর্যন্ত ১৩৭৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৬৭ জন। সদর হাসপাতালের আইসোলিয়শন ওয়ার্ডে ৪ জন।
ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।





























