[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ১৩ জন আক্রান্ত হয়েছে।
এনিয়ে ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২০৩ জন, নলছিটি উপজেলায় ১২৪ জন, রাজাপুর উপজেলায় ১৭৯ জন, ও কাঠালিয়া উপজেলায় ৬১ জন।
ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২৭৯১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ২৭৫১ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৫৬৯ জনের রিপোর্ট পজেটিভ ও ২১৪২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে, বাতিল হয়েছে ৮০ এবং সুস্থ হয়েছেন ৩৩১, মৃত্যু ১৪ জন।
হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২০১ জন ও হাসপাতালের আইসোলিয়শন ওয়ার্ডে ০৪ জন।
ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য জানিয়েছেন।





























