জিল্লুর রহমান সেতু উদ্বোধন আজ

সোমবার, অক্টোবর ৭, ২০১৯,৭:১০ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর মোহাম্মদ জিল্লুর রহমান সেতুটি উদ্বোধন করা হবে আজ। সোমবার (৭ অক্টোবর) স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এ নবনির্মিত সেতু্টির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। উদ্বোধনের পর যানবাহন ও জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সেতুটি। ভৈরব ও কুলিয়ারচর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সেতুটি নির্মাণ করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে