জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি দুপুরে

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯,৯:৪২ পূর্বাহ্ণ
0
76

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি হবে দুপুরে।এ শুনানি অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টায়।বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় ঠিক করেন ।

এর আগে গত ৩০ এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল ও জামিন চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। সেইসঙ্গে আদালত এই মামলায় নিম্ন আদালতের নথি তলব করেন । এ ছাড়া পরবর্তী দুই মাসের মধ্যে নির্দেশ দেওয়া হয় নথি উচ্চ আদালতে প্রদানের ।

এরপর ২০ জুন বিচারিক আদালত থেকে মামলার নথি  পাঠানো হয় হাইকোর্টে। আপিল করা হয় গত ১৮ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় । ২৯ অক্টোবর পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়  আদালত  সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন খালেদা জিয়াকে। একই সঙ্গে তাঁকে  জরিমানা ১০ লাখ টাকা, অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয় আরো ছয় মাসের। মামলার অপর তিন আসামিরও  একই সাজা হয় ।

খালেদা জিয়ার পাশাপাশি দণ্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

গত বছরের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড হওয়ায় বন্দি রয়েছেন খালেদা জিয়া।পরে আপিলের পর হাইকোর্টে বেড়ে ১০ বছর হয়। হারিছ চৌধুরী পলাতক। অপর দুই আসামি দীর্ঘদিন জামিনে থাকলেও সেপ্টেম্বরের শেষ দিকে কারাগারে পাঠানো হয় মুন্না ও মনিরুলকেও । চারজনের বিরুদ্ধে দণ্ড ঘোষণার পাশাপাশি জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকায় খালেদা জিয়ার নামে কাকরাইলে কেনা ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে আদালত বাজেয়াপ্ত ঘোষণা করেন ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করে । বিচার শেষে গত বছর ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছর কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে গত বছরের ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে দুদকের আপিলে হাইকোর্ট গত বছর ৩০ অক্টোবর সাজা বাড়িয়ে ১০ বছর করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে