[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ মঙ্গলবার থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভি ও পোনা রক্ষায় সাত দিন প্রথম ধাপের অভিযান শুরু হচ্ছে। পরে ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত আরো আট দিন দ্বিতীয় ধাপে অভিযান পরিচালিত হবে।
এই সময়ে ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে সম্মিলিত বিশেষ অভিযান চলবে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌ পুলিশ এবং কোস্ট গার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারাও অংশ নেবেন।


























