[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে বেশ কয়েকজন হতাহতের পর এবার এক অসুস্থ নারীকে গণপিটুনি দিয়েছে ময়মনসিংহের স্থানীয়রা।
এ ঘটনা ঘটে গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকার ধামশুর এলাকার একটি বাড়িতে ।
জানা গেছে, মালেকা খাতুন নামের ওই নারী স্থানীয় মোটরসাইকেলের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় আয়ার কাজ করেন। শনিবার দুপুরে কারখানা থেকে ছুটি নিয়ে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে তিনি রওয়ানা হন । পথিমধ্যে শরীর খারাপ লাগলে একটি বাড়িতে ঢুকে পানি চাইলে স্থানীয় কয়েকজন তাকে ছেলেধরা সন্দেহ করে গণপিটুনি দেয় হাত-পা বেঁধে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ভর্তি করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে।





























