[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চাঁদপুর সদর উপজেলায় দুইজন নিহত হয়েছে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে । এ দুর্ঘটনা বাগাদি ইউনিয়নের লেবুতলা নামক স্থানে বুধবার (৮মে) সকাল ৭টার দিকে ।
নিহতরা হলেন, অটোচালক রফিক গাজী (৪০) ও যাত্রী মোজাম্মেল হোসেন (২৩)। এরমধ্যে চালক রফিক জেলার ফরিদগঞ্জ উপজেলার চরপোয়া গ্রামের বাসিন্দা এবং যাত্রী মোজাম্মেল পঞ্চগড় জেলায় মো. শহীদুল ইসলামের ছেলে। চাঁদপুরে শ্রমিকের কাজ করতেন তিনি ।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯টায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক আটক করলেও চালক এবং হেলপার পালিয়েছে যায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, বালুবাহী ট্রাকটি চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। তদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে আইনি প্রক্রিয়া শেষে ।





























