চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৯ জুয়াড়ি আটক

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯,৬:৩৭ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চাঁদপুর সদর উপজেলার মডেল থানা পুলিশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৯ জুয়াড়িকে আটক করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুরহাট একাদশ ক্লাব থেকে তাদেরকে আটক করা হয় জুয়াখেলা অবস্থায়।

আটকরা হলেন- চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকুমার কর রামু (৫৫), চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ চন্দ্র দাস (৫০), সদরের আশিকাটি ইউনিয়নের মো. আব্দুল মান্নান মাল (৫৪), দক্ষিণ দাসদী গ্রামের ছিদ্দিক মিজি (৫০), শিলন্দিয়া গ্রামরে ইমদাদুল হক পাটওয়ারী (৫৫), একই এলাকার সেলিম মিজি (৬০), দক্ষিণ দাসদী গ্রামের ইসমাইল শেখ (৫০), দাসদী গ্রামের দুলাল ধর (৫৬) ও হোসেনপুর গ্রামের বশির ছৈয়াল (৬৫)।

আটকদের বিষয়ে যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসমিুদ্দীন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে