[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচনের দিন অর্থাৎ ২৯ মার্চ রবিবার চট্টগ্রাম মহানগরীর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে বেলা ১টা থেকে এবং সকল সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।





























