[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গতকাল অপরাহ্নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ. জ. ম. নাছির উদ্দীন চট্টগ্রাম মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষাগারের চিকিৎসকদের সুরক্ষার জন্য ৩ শত ৫০ পিচ পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট)প্রদান করেছেন। এসময় তিনি কলেজে স্থাপিত পরীক্ষাগার প্রস্তুতের কার্যক্রম পরিদর্শন করেন। এটি চট্টগ্রামে ২য় করোনা ভাইরাস পরীক্ষাগার।
পরিদর্শনকালে মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসা হয়। রোগীদের মাঝে এই সংক্রামক ব্যাধি যদি ছড়ায় তাহলে পুরো চিকিৎসা সেবা অনিশ্চিত হয়ে পড়বে। তিনি বলেন, এই পরীক্ষাকেন্দ্র সাবধানতা অবলম্বন করে পরীক্ষা করার সমস্ত প্রয়াস নেয়া হয়েছে। মেয়র বলেন, চিকিৎসকবৃন্দ এই যুদ্ধের অগ্রগতি বাহিনী। সকল চিকিৎসক সমাজ সহ এই করোনা চিকিৎসাসেবায় যারা নিয়োজিত থাকবেন তাদের সুরক্ষার বিষয়টি যাতে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী পরিচালিত হয় সে ব্যাপারে আমরা সচেতন। তাই তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত সকল চিকিৎসকদের এই দূর্যোগকালীন মূহুর্তে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।
মেয়র আরো বলেন, যত বেশি পরীক্ষাগার হবে ততবেশি রোগ নির্ণয় সহজ হবে এবং আইসোলিয়েশন সেন্টারের মাধ্যমে রোগ নিরাময় সম্ভব হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শামিম হাসান আগামী এক সপ্তাহের মধ্যে ল্যাব এর কার্যক্রম শুরু হবে বলে মেয়রকে অবহতি করেন।
এসময় বিএমএর সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, ডা. নুর হোসেন ফাহিম, ডা. মনোয়ারুল হক শামিম, চসিক তত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, মেয়রের একান্ত সহকারী রায়হান ইউসুফ প্রমূখ উপস্থিত ছিলেন।





























