[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা ২ যাত্রী নিহত ও আহত হয়েছেন পাঁচজন। নিহতরা হলেন কুড়িগ্রামের রাজারহাটের সাব-রেজিস্ট্রার নুসরাত জাহান ও তার গৃহকর্মী জান্নাত খাতুন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পলিশ জানায়, বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জের পেসক চক্ষু হাসাপাতালের সামনে ঢাকামুখী মাইক্রোবাসের সাথে রংপুরগামী শঠিবাড়ী সেবা পরিবহন নামের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। এ ঘটনায় বাসচালক ও মাইক্রোবাসের চালকসহ আহত হন পাঁচজন। এদেরকে স্থানীয় হাসপাতালে আনা হলে নুসরাত জাহান (৩৫) ও জান্নাত (১১) কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা ঢাকা ফিরছিলেন কুড়িগ্রাম থেকে । কুড়িগ্রামের রাজারহাটের সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন নুসরাত জাহান। নিহতদের পরিচয় নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।





























