[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গাড়ি পার্কিং-এর জায়গায় দোকান নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেটে গাড়ি পার্কিং-এর জায়গায় দোকান নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতে তীব্র যানজট সৃষ্টি হবে নগরীর ব্যস্ততম নিউমার্কেট ও আমতলা এলাকায়। মার্কেটের ব্যবসায়ীরা এ ব্যাপারে আপত্তি জানালেও সিটি কর্পোরেশন আমলে নিচ্ছেনা বলে অভিযোগ তাদের। তবে সিটি কর্পোরেশনের দাবি পার্কিং এর জন্য পর্যাপ্ত জায়গা রেখেই দোকান নির্মাণ করা হচ্ছে। নিউমার্কেট নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট তার কাছাকাছি। এই মার্কেটের নিচে মোটরসাইকেল পার্কিং করে রাখে আশেপাশের কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠানে আসা লোকজন। এখন সিটি কর্পোরেশন দোকান নির্মাণ করছে সেই পার্কিং এর জায়গায়। এতে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, যানজট বাড়বে ফুটপাত দখল করে গাড়ি রাখার কারণে।
চলতি বছর সিটি কর্পোরেশনের বরাদ্দ নিয়ে নিচতলায় পার্কিংয়ের জায়গায় ১২টি দোকান নির্মাণ শুরু করে শামীম কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান। পার্কিং-এর জায়গা রেখেই দোকান নির্মাণ হচ্ছে বলে কর্পোরেশনের দাবি। মোঃ শামসুদ্দোহা চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, দেখা যায় যে জিনিসপত্র রেখে তারা এলোমেলোভাবে জায়গাটাকে ব্যবহার করছে। ফলে কিছু জায়গায় অনুমোদন দিয়েছি ওইখানে দোকান করার জন্য।





























