গাজীপু‌রে ট্রে‌নে কাটা প‌ড়ে যুবকের মৃত্যু

শনিবার, সেপ্টেম্বর ৭, ২০১৯,৭:৩২ পূর্বাহ্ণ
0
181

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গাজীপু‌রে ট্রে‌নের নি‌চে কাটা প‌ড়ে এক যুবক নিহত হ‌য়ে‌ছে। নিহ‌তের প‌রিচয় জানা যায়‌নি। এ দুর্ঘটনা ঘটে গতকাল শুক্রবার রাত সা‌ড়ে ৮টার দি‌কে গাজীপর সিটি করপোরেশনের পূবাইল রেলও‌য়ে স্টেশন এলাকায়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নর‌সিংদী রেলও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ, উপ-প‌রিদর্শক (এসআই) ফি‌রোজ আহ‌মেদ।

তিনি নিহত হন চট্টগ্রাম থে‌কে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফু‌লি এক্স‌প্রেস ট্রে‌নের নি‌চে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই। রাত সাড়ে ১০টার দিকে রেলও‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠায়। নিহতের বয়স আনুমা‌নিক ২৭ বছর। তার পরনে চেক শার্ট ও লু‌ঙ্গি ছিল বলে পুলিশ জানিয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে