গাজীপুরে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার, আটক স্বামী

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০১৯,৫:২৫ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গাজীপুরে নিখোঁজের দু’দিন পর এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।র‌্যাব জানায়, গত রোববার জোসনা বেগম নিখোঁজ হন। নিখোঁজের পর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গাজীপুর  র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহতের স্বামী কাদিরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাদির তার স্ত্রীকে হত্যার ঘটনা স্বীকার করেছেন। পরে বুধবার (৬ নভেম্বর) বিকেলে তাকে সাথে নিয়ে সদরের সালনা ব্রিজের নিচ থেকে জোসনা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে