গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায়ীদের বসত ঘর গুঁড়িয়ে দেয় পুলিশ

রবিবার, জুন ২৩, ২০১৯,১২:০৫ অপরাহ্ণ
0
54

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গাজীপুরের টঙ্গী ব্যাংকমাঠ বস্তিতে পুলিশি অভিযানে আজ রবিবার সকালে চিহিৃত মাদক ব্যবসায়ীদের ২৫টি বসত ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে নারী মাদক কারবারি জমিলাকে ৫০পিস ইয়াবাসহ আটক করে। 

এ অভিযান আজ সকাল থেকে দুপুর পর্যন্ত চলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চলে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার অফির্সার ইনচার্জ মো. কামাল হোসেন, ইন্সপেক্টর(অপারেশন) সুব্রত কুমার পোদ্দারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে