গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৬হাজার ১৩২জনের ভ্যাকসিন গ্রহণ

রবিবার, মার্চ ১৪, ২০২১,১২:৫৭ অপরাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৮৬ হাজার ১৩২  জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৫১ হাজার ৪৩৫ জন এবং মহিলা ৩৪ হাজার ৬৯৭ জন।

এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৪৩ লাখ ৪ হাজার ২৫৯ জন। এদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩৯ হাজার ৮৯৭ জন এবং মহিলা ১৫ লাখ ৬৪ হাজার ৩৬২ জন।

উল্লেখ্য, এখন পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ জন  ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে